ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলামের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন।
শনিবার (৬ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক শোক বিবৃতিতে তিনি বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের মা সখিনা ইসলাম বার্ধক্যজনিত কারণে শনিবার (৬ মার্চ) সকাল ১১টা ২০ মিনিটের দিকে নিজ বাড়িতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যৃকালে তিনি পাঁচ ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
s
