হোম অন্যান্যসারাদেশ শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১
শ্যামনগর প্রতিনিধি :
শ্যামনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) আনুমানিক ৩:৫০ দিকে উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের বংশিপুরের লস্কর পাম্পের পাশে এ ঘটনা ঘটেছে।
মৃত্যু ব্যাক্তি হলেন বংশিপুর গ্ৰামের আফতাব মল্লিকের স্ত্রী আনোয়ারা বেগম (৬৩), ও মটরসাইকেল চালক শ্যামনগর সদর ইউনিয়ন মাজাটের হাসান সরদারের ছেলে শাহাজাহান (১৯)।
সুত্রে জানা যায়, সড়ক ও জনপদের জায়গার উপর নাজমুলের বালুর আঁড়তে একটি ১০ চাকার বালু ভর্তি ট্রাক বালু আনলোডের কাজ চলছিল। ট্রাকের পিছন থেকে আনোয়ারা বেগম রাস্তা পার হয়ে ওপর প্রান্তে যাওয়ার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আনোয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মুসরাত ইয়াসমিন তাকে মৃত ঘোষণা করেন।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন