ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি :
অকৃত্রিম, অন্তীম শ্রদ্ধায় গভীর শোক প্রকাশ করছি। গোটা দেশবাসীকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন, বর্ণাঢ্য জীবনের অধিকারী – এইচ টি ইমাম,পুরো নাম- হোসেন তৌফিক ইমাম।
জন্ম ১৯৩৯ সালে, ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে এসএসসি,পাবনা এডওয়ার্ড কলেজ থেকে এইচ এস সি,রাজশাহী কলেজ থেকে বি, এ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাষ্টারডিগ্রী অর্জন করেন। পরবর্তী কালে( সি এস পি) অফিসার হিসেবে চাকুরীতে যোগদান করেন।
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেন,১৯৭৬- সাল পর্যন্ত। গুরুত্বপূর্ণ এ দায়িত্বে নিয়োজিত ছিলেন। পরবর্তী কালে তিনি যোগাযোগ সচিবের দায়িত্বও পালন করেছেন।
২০০৯- সালে ‘২৯ ডিসেম্বর, জাতীয় সংসদ নির্বাচনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন,সরকার গঠিত হলে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসাবে নিয়োগ পান( জনপ্রশাসন)।
২০১৪- সালে তাঁকে মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়। গতকাল দিবাগত রাতে সম্মিলিত সামরিক হাসপাতালে তাঁর মৃত্যু হয়, মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা, সাবেক মন্ত্রিপরিষদ সচিব জনাব এইচ টি ইমাম স্যার আজ রাত ০১:১৫ মিনিটে সম্মিলিত সামরিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোঃ আনোয়ার হোসেন। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন ও শোকসপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। মহান আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুন।
