হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে স্বামী-স্ত্রীর উপর হামলায় মামলা করায় বাদীকে হুমকি

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী ও স্ত্রী গুরুত্বর জখমের ঘটনা ঘটেছে। এ ঘটনা হতদরিদ্র ভ্যান চালক মিলন শেখ থানায় মামলা দায়ের করলে আসামীরা জামিনে মুক্ত হয়ে পুনরায় জীবন নাশের হুমকি প্রদান করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি জান ও মালের ক্ষতির আশংকায় মডেল থানায় একটি সাধারন ডাইরী করেছেন। ঘটনাটি ঘটেছে শুভদিয়া ইউনিয়নের তেকাটিয়া গ্রামে। অভিযোগে জানা যায়, উক্ত গ্রামের মূতঃ ছত্তার শেখ এর পুত্র মোঃ মিলন শেখ, ঘটনার দিন ১৭ফেব্রয়ারী সরাদিন ভ্যান চালিয়ে বাড়ীতে গিয়ে রাত আনুঃ সাড়ে ১১টায় দিকে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। এরপর পাশর্^বর্তী বাড়ির দুলাল শিকদার এর পুত্র ইয়াছিন শিকদার, হুসাইন শিকদার ও মূতঃ কাশেম শিকদার এর পুত্র দুলাল শিকদার তাঁকে ডাকতে থাকেন।

এসময় মিলন শেখ এর স্ত্রী আসমা বেগম (৩৫), তাঁর স্বামীকে ডাকার কারণ জিজ্ঞাসা করলে উপরোক্ত ব্যক্তিরা কোন কিছু বুঝে উঠার আগে আসমা বেগমকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। ঘটনার সময় মিলন শেখ তার স্ত্রী-কে উদ্ধার করতে আসলে তারা তাকেও মারপিট আহত করে। খবর পেয়ে স্থানীয় লোকজন স্বামী-স্ত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে ফকিরহাট সরকারী হাসপাতালে ভর্তি করেন।

এব্যপারে মিলন শেখ বাদী হয়ে ৩জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৩,তারিখ ২০-০২-২০২১, ধারা ৪৪৭/৪৪৮/৩২৬/৩০৭/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০। এদিকে মিলন শেখ অভিযোগ করে বলেন আসামী দুইজন জামিনে মুক্তি পেয়ে পুনরায় বাড়ীতে এসে তাকে জীবন নাশের হুমকি প্রদান করছে। তিনি নিরুপায় হয়ে জীবনের নিরাপত্তা চেয়ে ০১/০৩/২১ইং তারিখে থানায় একটি সাধারন ডাইরী করেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন