কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়ায় সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সাধারন সভা-২১’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ ফেব্রæয়ারী) সকাল ১১ টায় ইউরেকা ফিলিং স্টেশন সংলগ্ন শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইফুল করিম সাবু।
উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মন্জুরুল ইসলাম মিঠুর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু, সাবেক উপজেলা আ’লীগ আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা আ’লীগ সাধারন সম্পাদক আলিমুর রহমান।
উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুর রহিমের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগ নেতা রমজান আলী, জাহিদ খান, কলারোয়ায় নব-নির্বাচিত পৌর কাউন্সিলর জি,এম শফিউল আজম, আসাদুজ্জামান তুহিন, আলফাজ উদ্দীন, রফিকুল ইসলাম, উপজেলা শ্রমিক ইউনিয়ন নেতা সিরাজুল ইসলাম (সুন্দরী সিরাজ), ওহিদুজ্জামান ওহিদ, শহিদুল ইসলাম, জিল্লুল হাসান , হাবিবুর রহমান হাব্বি, আলমগীর হোসেনসহ শ্রমিক নেতা ও সদস্যবৃন্দ।
সভায় আয়-ব্যয়ের হিসাব নিয়ে আলোচনা করা হয়। সাধারন সদস্যদের মতামতের ভিত্তিতে বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষনা করে যাচাই-বাছাইপূর্বক ভোটার তালিকা প্রনয়ন করে আগামীতে সুষ্ঠ, সুন্দর পরিবেশে নির্বাচনের লক্ষ্যে নিরপেক্ষতা বজায় রেখে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে নির্বাচনের দিন ধার্য করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
s
