হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ৩৬৯ শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

কেশবপুর (যশোর) প্রতিনিধি :

কেশবপুরে বালিয়াডাঙ্গা ও জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ৩৬৯ জন শিক্ষার্থীর মাঝে রোববার খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য বিতরণ করা হয়েছে।

কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের উদ্যোগে বিতরণ উপলক্ষে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলার বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮২ জন এবং জাহানপুর কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের ১৮৭ জন শিক্ষার্থীর মাঝে খাদ্যসামগ্রী ও বিভিন্ন পণ্য হিসেবে চাল, ডাল, তেল, সাবান, পেস্ট ও লোশন দেওয়া হয়।

দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালভেরী ব্যাপ্টিস্ট চার্চের সাউথ ক্লাস্টারের চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক উৎপল দে, প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, উজ্জ্বল দাস, প্রজেক্টের হিসাবরক্ষক জীবন বাড়ৈ, লেবিও গোলদার, এলসিসি চেয়ারম্যান অনুপ বিশ্বাস ও সমাজকর্মী মৃদুল সরকার।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন