হোম অন্যান্যসারাদেশ আশাশুনির খাজরায় প্রথম তরমুজ চাষের সফলতার স্বপ্ন দেখছে কৃষকরা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি :

আশাশুনির খাজরায় এ বছর প্রথম ধান চাষের পরপরই শুরু হয়েছে তরমুজ চাষ। এক ফসলি কৃষকরা ঝুঁকছে বিকল্প কর্মসংস্থানের দিকে। সেজন্যে চাষাবাদের পরিবেশ সৃষ্টি করতে বীজ, সার, কীটনাশক ও পানি সরবরাহ নিশ্চিত করতে পার্শ্ববর্তী খালগুলো উন্মুক্ত করে মিষ্টিপানির জলাধার করার দাবী জানিয়েছেন কৃষকরা। শনিবার সরেজমিনে খাজরার দূর্গাপুর বিলে গিয়ে দেখা যায়, স্থানীয় দূর্গাপুর গ্রামের কৃষক রউফ মোড়ল, আলমগীর মোড়ল, শঙ্কর মন্ডলসহ ৫ জন যৌথভাবে এক ফসলি চলতি আমন ধানের ফলন উঠার সাথে সাথে আনুমানিক ৬০ বিঘা জমিতে তরমুজ চাষ শুরু করেছেন।

প্রত্যেকটা মান্দায় ইতিমধ্যে নতুন চারা গজিয়েছে। কৃষক আলমগীর মোড়ল জানান, খাজরার মাটিতে বাণিজ্যিকভাবে তরমুজের চাষ হবে আর সেটা থেকে লাভবান হওয়াও যাবে এমনটা ভাবা তো দূরের কথা তরমুজের চারা লাগিয়ে তা থেকে তরমুজ ধরবে এমনটা অনেকেই ভাবনাতে আনেন না। তবুও সেই ভাবনাকে বাস্তবে রূপ দিতে আমরা তরমুজের চাষ করছি। কিন্তু কারো কথায় কান না দিয়ে জানুয়ারির প্রথম দিকে নিজস্ব অর্থায়নে তরমুজের (হাইব্রিড এফ-ওয়ান) বীজ রোপণ করেছি। তিনি আরো জানান, প্রতি বিঘা জমিতে চাষ, বীজ, সার, কীটনাশক, পানি, শ্রমিকের মজুরী বাবদ ১৫ হাজার টাকার মত খরচ হবে। ভাল ফলন হলে এক বিঘা জমির ফল বিক্রি হবে প্রায় ৭০-৮০ হাজার টাকা।

আমরা এবছর প্রথম চাষ করছি তাই কৃষি অফিস থেকে সহযোগিতা ও পরামর্শ প্রয়োজন। তাদের দিকনির্দেশনায় যদি আমরা তরমুজ চাষে লাভবান হতে পারি তবে আগামী বছর আরো বেশি পরিমাণে তরমুজের চাষাবাদ করব। আমাদের দেখাদেখি অন্যরা এক ফসলি জমিতে লাভজনক এ চাষ করে আরও সাবলম্বী হতে পারবেন।

এরই মধ্যে বেশকিছু আগ্রহী কৃষক রউফ মোড়লের তরমুজের ক্ষেত পরিদর্শন করতে ভীড় জমাচ্ছেন। এলাকাবাসী জানান, আমাদের এলাকায় তরমুজ চাষ প্রথমবারের মতো একটি ব্যতিক্রমী উদ্যোগ। আমরা চাই ধান চাষের পাশাপাশি এই ধরনের চাষে চাষীরা এগিয়ে আসুক। আর তার জন্য পাশ^র্তী খাল গুলো জনসাধারনের জন্য উন্মুক্ত করা হোক। আশাশুনি উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, পার্শ্ববর্তী কয়রা থানায় তরমুজ চাষ সফলভাবে হলেও খাজরায় এবারই প্রথম তরমুজের চাষ হচ্ছে। এই এলাকায় তরমুজ চাষের একটা ভালো সম্ভাবনা রয়েছে। তাই ধান চাষের পাশাপাশি কৃষকদের তিনি এই ধরনের চাষে এগিয়ে আসার জন্য আহŸান ও সহযোগিতার আশ্বাস দেন।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন