হোম অন্যান্যসারাদেশ নড়াইলের দুই পৌরসভায় আ’লীগ জয়ী
নড়াইল অফিস :
নড়াইল ও কালিয়া পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্তু ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
জেলার দুইটি পৌর সভায় আওয়ামীলীগের দলীয় মনোনিত প্রার্থীরা বে-সরকারিভাবে জয়ী হয়েছেন। নড়াইল পৌর সভায় আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী আঞ্জুমান আরা এবং কালিয়া পৌরসভায় আওয়ামীলীগের মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী ওয়াহিদুজ্জামান হিরা বে-সরকারি ভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ওয়ালিউল্লাহ বলেন, ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে জেলার দু’টি পৌরসভার ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। নড়াইল পৌরসভায় ৭৪.৯২% এবং কালিয়া পৌরসভায় ৮২% ভোট পড়েছে বলেও জানান তিনি।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন