হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় নির্বাচন বর্জনকারী কাউন্সিলর প্রার্থী গণনা শেষে বিজয়ী !
দীপক সেঠ (কলারোয়া) সাতক্ষীরা :
নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছিলেন, কলারোয়া পৌরসভার দুইজন কাউন্সিলর প্রার্থী। কিন্তু মজার ব্যাপার হলো নির্বাচন বর্জনকারীদের একজন ভোট গণনা শেষে বিজয়ী হয়েছেন। তিনি হলেন, পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম। প্রশ্ন উঠেছে, বিজয়ী কাউন্সিলর প্রার্থী এখন কী বলবেন?‌ দুপুরের পর কলারোয়া উপজেলা পরিষদের সামনে একদল গণমাধ্যম কর্মীর মুখোমুখি হন কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম। তার হাতে ছিল রিটালিন বরাবর পৃথক দু’টি অভিযোগ। একটি তার নিজের। অপরটি তার প্রতিদ্বন্দ্বীকাউন্সিলর প্রার্থী আসাদ খানের।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন