শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহের শৈলকুপায় বোয়ালিয়া ফাইভ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু কাপ-২০২১ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকালে উপজেলার বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এ ফাইনাল খেলায় ১ম ইনিংসে নির্ধারিত ১২ ওভার শেষে কালিশংকরপুর সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব একাদশ ১২৮ রান তুলতে সক্ষম হয়। জবাবে বসন্তপুর সবুজ সংঘ একাদশ ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৫ রান তুলতে সক্ষম হয়। ফলে কালিশংকরপুর সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব একাদশ ৪৩ রানে চ্যাম্পিয়ন হয়।
১৬ দলের অংশ নেয়া বঙ্গবন্ধু কাপ-২০২১ ক্রিকেট টুর্ণামেন্টের এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক ও কাঁচেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই খাইরুল ইসলাম, শৈলকুপা প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিহাব মল্লিক। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
s
