নড়াইল অফিস :
নড়াইলের কালিয়ায় নিরিহ পানদোকানী সাঈদ ভ’ইয়ার হত্যাকারিদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে নিহতের নিজ গ্রাম যাদবপুরে স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন করে।
কর্মসূচি উপলক্ষে বেলা গড়াতে নারী-পুরুষ নির্বিশেষে এলাকাবাসী নড়াইল-পিরোলী আঞ্চলিক সড়কের যাদুবপুর এলাকায় সমবেত হয়। পরে সকলে খুনিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধনে সামিল হন।
এসময় কর্মসুচিতে অংশ নেয়া আবাল বৃদ্ধ বনিতা সকলে খুনিদের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। ঘন্টাব্যাপি চলা মানববন্ধনে বক্তারা সাঈদ ভ’ইয়া হত্যা মামলায় সদ্য গ্রেফতারি পরোয়ানার আসামী কিবরিয়া গাজী, যুবা শেখ, মারুফ শেখগং’র দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক বিচার নিশ্চিতের দাবি জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষেভে মিছিল এলাকা প্রদক্ষিণ করে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যাদবপুর গ্রামের কিবরিয়া গাজী পক্ষ ও হেমায়েত মুন্সি পক্ষের দ্বন্দ্বের বলি হন সাঈদ ভ’ইয়া। ২০১৮সালে ৩১মার্চ এ হত্যাকান্ডটি সংঘোঠিত হলেও কিছু আইনী জটিলতায় দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে এ মামলার অভিযুক্ত কিবরিয়া গাজী, যুবা শেখ, মারুফ শেখসহ আট জনের বিরুদ্ধে অবশেষে গত রবিবার আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করলে স্থানীয়রা তাদের গেফতার ও বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে।
s
