ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে প্রাইভেটকার চাপায় শফিয়া বেগম (৩০), নামের একজন হতদরিদ্র চা বিক্রেতা গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ৪ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২৮ জানুয়ারী সকালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তিনি টাউন নওয়াপাড়া বাজারের হতদরিদ্র মিঠু শেখ এর স্ত্রী। নিহত নারীর ৪টি শিশু সন্তান রয়েছে। উল্লেখ্য ২৪ জানুয়ারী রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের টাউন নওয়াপাড়া বাজারে পিরোজপুর হতে খুলনাগামী একটি প্রাইভেটকার সাইড সোল্ডারে এসে ধাক্কা দিলে শাফিয়া বেগম গুরুত্বর আহত হয়।
স্থানীয়রা তাৎক্ষনিক তাকে উদ্ধার করে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর বৃহস্পতিবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। কাটাখালী হাইওয়ে থানায় প্রাইভেটকারটি জব্দ করেছে।
s
