নড়াইল অফিস :
নড়াইলে জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোসের, বিরুদ্ধে বার কাউন্সিলে অভিযোগ দেয়ায় এক কৃষক পরিবারকে হুমকি, ভয়ভীতি প্রদানের অভিযোগ উঠেছে। নড়াইল শহরের দক্ষিণনড়াইল গ্রামে কৃষক সুলতান আলী খন্দকারের পরিবার বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনের এ অভিযোগে করেন।
সংবাদ সম্মেলনে সুলতান খন্দকার তার লিখিত বক্তব্যে জানান, গতপূর্ত বিভাগের সঙ্গে একটি জমিজমার মামলায় এ্যাডভোকেট সুবাস বোস তাদের পক্ষের আইনজীবী ছিলেন। এক পর্যায় মামলাটি খারিজ হয়ে গলে তারা নিজেদের স্বত্তের দাবিতে আপিলের সিদ্ধান্ত নেন এবং তাদের পক্ষের পূর্ববর্তী আইনজীবী হিসেবে এ্যাডভোকেট সুবাস বোসকে মামলা পরিচালনার অনুরোধ জানান, কিন্তু সুবাস বোস আজ, কাল করে দীর্ঘদিন ঘোরানোর ফলে সুলতান খন্দকারগং অন্য আইনজীবীর মাধ্যমে আপীল করে নিজেদের পক্ষে ডিক্রি লাভ করেন।
পরবর্তীতে তাদের এই ডিক্রির বিরুদ্ধে গতপূর্ত’র দায়ের করা আপীলে সুবাদ বোস নিয়ম বহিভ’র্তভাবে গনপূর্ত’র আইনজীবী নিযুক্ত হন। সুলতান খন্দকারের অভিযোগ, তাদের পক্ষে থাকার সুবাদে সুবাদ বোস তাদের মামলার খুটিনাটি, দলিলপত্রসহ সকল গোপন তথ্য জেনে প্রতিপক্ষের আইনজীবী নিযুক্ত হওয়ায় তাদের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। যার প্রতিকার ও সুবিচার পেতে তারা বাংলাদেশ বার কাউন্সিলের দ্বারস্থ হয়ে সুবাস বোসের রোষানলে পড়েছেন। পরিবারের সবার উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সুলতান খন্দকার সাংবাদিকসহ সবার নিকট সহায়তা চেয়েছেন।
অ্যাডভোকেট সুবাদ বোস অবশ্য তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে জানান, তিনি সুলতান খন্দকারদের পক্ষে থাকলেও ৩৬বছর আগের কথা স্মরণ থাকার কথা না। তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ আনার বিরুদ্ধে তিনি আইনগত ব্যবস্থা নিবেন বলেও জানান।
s
