হোম অন্যান্যসারাদেশ খুলনায় ছুরিকাঘাতে যুবক খুন

খুলনা অফিস :

নগরীর হরিণটানা এলাকায় মো: নয়ন (২৩), নামে এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের আলি আহসানাউল্লাহ হলের পাশে এঘটনা ঘটে। পুলিশ এখনও কাউকে আটক করতে পারেনি।
এলাকাবাসী জানায়, নগরীর গল্লামারী ইসলাম নগর এলাকার মালেক সরদারের ছেলে নয়ন ও তার কয়েকজন সহযোগী একটি চায়ের দোকানে বসে ছিল। এক পর্যায়ে নয়নের সাথে ৩/৪ যুবকের বাকবিতন্ড শুরু হয়।

পূর্ব শত্রুতার জের ধরেই এই বাকবিতন্ড হয় বলে জানা যায়। বাকবিতন্ড চরম পর্যায়ে পৌঁছালে নয়নের বুকের ওপর যুবকরা ছুরিঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে এলাকাবাসী এসে নয়নকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনামুল হক জানান, নয়নকে ছুরিঘাত করে হত্যা করা হয়েছে। এঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি। অভিযান চলছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন