হোম অন্যান্যসারাদেশ ফকিরহাটে অর্গানিক পদ্ধতিতে সবজী চাষের উদ্বোধন

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাটে অর্গানিক পদ্ধতিতে সবজী চাষে উদ্বুদ্ধকরণে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত ২৮ জানুয়ারী সকাল ১০টায় বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা ব্লকে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশ।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নাছরুল মিল্লাতের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: রেজাউল করিম ফকির।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মো: লিয়াকত আলী, মো: হাফিজুর রহমান, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নয়ন কুমার সেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা বিপুল পাল, প্রদিপ মন্ডল, দেবদাশ বালা, সোলাইমান মন্ডল, আফরোজা মুমু প্রমূখ।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন