কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি:
কলারোয়া পৌরসভা নির্বাচনে ৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আকিমুদ্দিন আকির ‘ডালিম’ প্রতীকের সমর্থনে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৭জানুয়ারী) বিকেলে মির্জাপুর পশ্চিম পাড়ায় এক নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায়
ওয়ার্ডবাসী উন্নয়ন, অগ্রগতি ও সেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে তৃতীয় বারের ন্যায় ভোট চাইলেন ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আকিমুদ্দিন আকি।
সভায় সাবেক ইউপি সদস্য শেখ আসাদুজ্জামান ধোনার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রচার সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন। বিশেষ অতিথির বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী মাস্টার মনিরুজ্জামান বুলবুল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডালিম প্রতীকের কাউন্সিলর প্রার্থী আকিমুদ্দিন আকি। এছাড়া পথসভায় বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন, ৯ নং ওয়ার্ডের আমান উল্লাহ আমান, খোরশেদ আলি, আবুল কাসেম, বাপ্পি. নয়ন হোসেন, মোল্লা শওকত, সোহেল হোসেন রফু, রেজাউল ইসলাম, গোলাম হোসেন, ইমাদুল ইসলাম, শফিকুল ইসলাম, ইসারুল ইসলাম, মোস্তাক হোসেনসহ কর্মী- সমর্থকবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাসুম বিল্লাহ শাহী।
s
