কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
দেশব্যাপি মাঘের শীত আর শৈত্য প্রবাহে অতিষ্ট জন জীবন। এ থেকে বাদ পরেনি কিশোরগঞ্জবাসী। খুব বেশি প্রয়োজন ছাড়া বের হচ্ছেনা কেউ ঘরের বাহিরে।
একটু উষ্ণতার আশায় কেউ আগুন জ্বালিয়ে বসে আছে তার পাশে। ঠান্ডা আর শীত জনিত রোগে দিন দিন হাসপাতালে ভীড় বাড়ছে রোগীদের।
ব্যাস্ততম ভৈরব- ময়মনসিংহ মহাসড়কেও দেখা যায়নি তেমন একটা যান চলাচল করতে। তবে গায়ে খেটে খাওয়া দিন মজুরদের বিরাম নেই এই মাঘের তীব্র শীতেও। কিশোরগঞ্জে আজ ২৭ জানুয়ারী সকালে সর্বনিন্ম তাপমাত্রা ছিলো ১১ ডিগ্রি সেলসিয়াস।
s
