কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বিনা প্রতিদ্বন্দ্বীতায় কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আলীরচর- কাপাশাটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আল মামুন শ্রাবণ।
আলীরচর- কাপাশাটিয়া প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে অনুষ্ঠিত সভায় ম্যানেজিং কমিটির সদস্যদের সর্ব সম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নতুন ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হলেন তিনি। সভায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আলীরচর- কাপাশাটিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আক্তার রুনা।
তিনি বলেন, ম্যানেজিং কমিটির ১১ সদস্যের মধ্যে সকল সদস্যের সমর্থন ও সর্ব সম্মতিক্রমে সংবিধান মতে আল মামুন শ্রাবণকে সভাপতি ঘোষণা করা হয়। মামুনের নেতৃত্বে নতুন এ ম্যানেজিং কমিটি আগামী তিন বছর আলীরচর- কাপাশাটিয়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবে।
আল মামুন শ্রাবণ বলেন, আলীরচর- কাপাশাটিয়া প্রাথমিক বিদ্যালয়কে শতভাগ দুর্নীতিমুক্ত করে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে আমাদের এ যাত্রা। আমি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
s
