হোম অন্যান্যসারাদেশ টঙ্গীতে পুলিশের সোর্স খুন

সংকল্প ডেক্স :

গাজীপুরের টঙ্গীতে জাকির হোসেন (৬০), নামে পুলিশের এক সোর্স খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর পৌনে ৩টায় দূবৃত্বরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে। নিহত জাকির বরগুনা জেলার পাগড় গাইচ্ছা গ্রামের মমিন উদ্দিনের ছেলে। তিনি গাজীপুরের পুবাইল থানার তালোটিয়া গ্রামের কুদ্দুস মিয়ার বাড়ীতে ভাড়া থাকতেন।

টঙ্গী পূর্ব থানার উপ পরিদর্শক মো.জোলহাস নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্ররণ করেন। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে টঙ্গীর মরকুন পশ্চিমপাড়া এলাকায় রাস্তার পাশে দূবৃত্বরা জাকিরকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পারে স্থানীয়রা আহত অবস্থায় জাকিরকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ড.মাসুদ রানা তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মাসুদ রানা জানান, জাকিরের ডান ও বাম উরুতে রগ কাটা, শরিরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জাকিরের স্ত্রী লাইলী বেগম জানান,দুপুর ৩টার দিকে একটি ফোন আসে আমার ফোনে।আমাকে জানায় আমার স্বামীর লাশ হাসপাতালে আছে।

টঙ্গী পূর্ব থানার (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিহত জাকির ডিবি পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। এ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। সটঃ ইলতুৎ মিশ (উপ-পুলিশ কমিশনার, অপরাধ দক্ষিণ গাজীপুর মেট্রোপলিটন পুলিশ)।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন