হোম অন্যান্যসারাদেশ ফিটনেসবিহীন গাড়ি প্রায় ৫ লাখ

সংকল্প ডেক্স :

দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা প্রায় পাঁচ লাখ বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

সেতুমন্ত্রী বলেন, গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ফিটনেসবিহীন গাড়ির সংখ্যা ৪ লাখ ৮১ হাজার ২৯টি।

সরকারি দলের সাংসদ এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে এই তথ্য জানান মন্ত্রী।

ওবায়দুল কাদের আরো বলেন, মালিকদের এসএমএসের মাধ্যমে ফিটনেস করার তাগাদা, সার্কেল অফিস থেকে নবায়নের ব্যবস্থার পাশাপাশি ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অর্থদণ্ড, কারাদণ্ড, ডাম্পিংসহ নানামুখী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে রাজশাহী-৩ আসনের সদস্য আয়েন উদ্দিনের এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় ৩ হাজার ৯৪৩ দশমিক ৬৯ কিলোমিটার জাতীয় মহাসড়ক, ৪ হাজার ৮৮২ দশমিক ৯৪ কিলোমিটার আঞ্চলিক মহাসড়ক এবং ১৩ হাজার ৫৫৬ দশমিক ২০ কিলোমিটার জেলা মহাসড়ক রয়েছে।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন