হোম অন্যান্যসারাদেশ ৪ কেজি গাঁজা সহ দুই মহিলাকে আটক করেছে বাঁকড়া পুলিশ
ঝিকরগাছা (যশোর)প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ৪ কেজি গাঁজা সহ দুই মহিলাকে আটক করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বাঁকড়া-ঝাঁপা সড়কের উজ্জ্বলপুর গ্রামের বাগের মোড় পাশ থেকে জইরন বেগম ও মাহফুজা বেগম, নামের দুই মহিলাকে আটক করা হয়েছে। মহিলা গ্রামপুলিশ দিয়ে শরীর তল্লাশি করে তাদের কাছে ৪ কেজি গাঁজা পাওয়া যায়।
জইরন বেগম, বেনাপোল পোর্ট থানার গাজীপুর মধ্যপাড়ার ইনছার মুন্সীর ভাড়াটিয়া। তার স্বামীর নাম ইসহক মোড়ল এবং মাহফুজা বেগম, বেনাপোল পোর্ট থানার এপি দূর্গাপুরের পিকেএসের সামনে মান্দার গাজীর কন্যা ও তার তালাকপ্রাপ্ত স্বামী আব্দুস সাত্তার। তবে তাদের স্থায়ী ঠিকানা নেই। তারা পেশাদার মাদককারবারী বলে পুলিশ জানিয়েছেন। তাদেও বিরুদ্ধে ঝিকরগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করেছে।
s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন