হোম অন্যান্যসারাদেশ যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়িতে ফেন্সিডিল সহ অ্যাডভোকেট আটক।

বেনাপোল প্রতিনিধি :

যশোরের শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা মঙ্গলবার বিকালে টেংরা মোড় এলাকা থেকে ২২ বোতল ফেন্সিডিল ও একটি মোটর সাইকেল সহ অ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্পব (৪৬),কে আটক করেছে।

সে যশোর কোতয়ালী থানার আব্দুল হালিম রোডে ষ্টেডিয়াম, পাড়ার লুৎফর রহমানের ছেলে ও যশোর কোর্টের অ্যাডভোকেট বলে পুলিশ নিশ্চিত করেছেন।

শার্শা বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একজন অ্যাডভোকেট ফেন্সিডিল নিয়ে মটরসাইকেল যোগে যশোরের দিকে যাবে।

এ ধরনের সংবাদে তার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ২২ বোতল ফেন্সিডিল ও একটি ভেসপা মোটর সাইকেল সহ তাকে হাতেনাতে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হবে।

s

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন