হোম অন্যান্যসারাদেশ চরফ্যাসন ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী সম্পন্ন
চরফ্যাসন (ভোলা) প্রতিনিধিঃ
চরফ্যাশনে ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ লটারী সম্পন্ন হয়।
গত ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় চরফ্যাসন ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ভর্তি লটারী প্রথম ধাপে শেষ হয়। ১২০ জন শিক্ষার্থীর বিপরীতে ৪ শ ১৮ জন শিক্ষার্থী  আবেদন করলে, লটারীর মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটাসহ ১শ ১১ জন শিক্ষার্থী কে নেয়া হয়। মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপে লটারী ড্র করে বাকী ৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন বশাক, প্রধানশিক্ষক মো.তানভীর হোসেন,  মনির আসলামী,সাংবাদিক কামরুজ্জামান,জামাল মোল্লা,কামরুল শিকদার ও নুরুল্লাহ ভূইয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
s
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন