যশোর অফিস :
যশোরের বাঘারপাড়ায় অজ্ঞাত এক নারীর গলিত মরদেহ উদ্ধার, করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের দশপাখিয়া বিলের মধ্যের একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
বাঘারপাড়া থানার এসআই রাজ কিশোর পাল ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় লোকজন মরদেহটি দেখে থানায় খবর দেয়। মরদেহটি গলে গেছে। পরনে লালরঙের পোশাক রয়েছে। একটি পায়ের অনেকখানি হাড় বেরিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, এটি কোনও নারীর মরদেহ।
দুপুর ১২টার দিকে বাঘারপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, মরদেহটি কমপক্ষে এক মাস আগের। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ অনেক টিম এখনও ঘটনাস্থলে রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
s
