হোম অন্যান্যসারাদেশ কলারোয়ায় বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে আলোচনা সভা

কলারোয়ায় বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে আলোচনা সভা

কর্তৃক Editor
০ মন্তব্য 169 ভিউজ

দীপক শেঠ, কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি:

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে সোমবার(১৪ ডিসেম্বর) সকাল ১০টায় বেত্রবতী মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল। সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, মোঃ আবু বকর ছিদ্দীক, মোঃ মশিউর রহমান, মোঃ আনারুল ইসলাম, মোঃ তজিবুর রহমান, মোঃ সাইফুল আলম, দেবাশীষ সরদার, সমীর কুমার সরকার, নাছরিন সুলতানা, জাকিয়া পারভীন, রীনা রাণী পাল, অফিস সহকারী আমিরুল ইসলাম, পিয়ন ফারুক হোসেনসহ শিক্ষার্থীরা।

আলোচনা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এদিকে, সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বলে জানা যায়।

 

সম্পর্কিত পোস্ট

মতামত দিন