হোম অন্যান্যসারাদেশ ঝালকাঠির রাজাপুরে মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠির রাজাপুরে মন্দিরের জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

কর্তৃক Editor
০ মন্তব্য 136 ভিউজ

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুরে কেন্দ্রীয় শ্রী শ্রী দূর্গা ও বিভিন্ন দেব দেবীর মন্দিরের দেবোত্তর সম্পত্তি, দখলের প্রতিবাদ ও রক্ষার দাবীতে মানববন্ধন করেছে সনাতন সম্প্রদায়।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে রাজাপুর প্রেসক্লাবের সামনের, সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে নারায়ণ চন্দ্র দে কবিরাজ বাড়ী মন্দির কমিটি ও সনাতন সম্প্রদায়।

মনাববন্ধনে বক্তব্য দেন, হিন্দু, বৈদ্য, খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিত্তানন্দ সাহা, কবিরাজ বাড়ী দূর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নিহার রঞ্জন মিস্ত্রী, শ্রী গুরু সংঘের রাজাপুর শাখার সাধারণ সম্পাদক অনিল চন্ত্র শীল, রাজাপুর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি রতন দেবনাথ, সাধারণ সম্পাদক গোপাল কর্মকার, শশ্মান কালী মন্দির কমিটির সহ-সভাপতি স্বপন সোমাদ্দার, শশ্মান কালী মন্দির কমিটির সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমূখ।

মানববন্ধন চলাকালে বক্তারা রাজাপুরের জেলখানা সড়কে কেন্দ্রীয় দূর্গা মন্দিরের জমিসহ অন্যান্য দেব-দেবির মন্দিরের দেবোত্তর সম্পত্তি দখলদারদের হাত থেকে উদ্ধার ও রক্ষার ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবী জানান।

মানববন্ধনে রাজাপুর নারায়ন চন্দ্র দে দুর্গা মন্দিরের সভাপতি হিমাংশু শেখর দাস, রাজাপুর শশ্মান কালী মন্দিরের সভাপতি অধির রঞ্জন মালাকার, আওয়ামী লীগের রাজাপুর ২নং ওয়ার্ড সভাপতি নেপাল কৃষ্ণ দেবনাথ, রাজাপুর থানা কালী মন্দিরের সাধারণ সম্পাদক দুলাল তেওয়ারী, দুর্গা মন্দিরের কোষাধ্যক্ষ স্বপন খা, যুগ্ম সম্পাদক রবি দেনাথ, বিপ্রদাস মাতুব্বর, সঞ্জয় কর্মকার, সুদেব মালাকার, দেবাশীষ ঘরামী দেবু, আশিষ ঘরামী, উজ্জ্বল মালাকার, বাবুল শীল, বাবু শীল, পার্থ কর্মকারসহ প্রায় ২ শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

s

সম্পর্কিত পোস্ট

মতামত দিন