হোম খুলনাসাতক্ষীরা হাবিবুল ইসলাম হাবিবকে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

হাবিবুল ইসলাম হাবিবকে নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা

কর্তৃক Editor
০ মন্তব্য 20 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক দুইবারের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক সকলের প্রিয় গণমানুষের নেতা জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন নারিকেলতলাস্থ জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭৬৪) এর নেতৃবৃন্দ| বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে গিয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে ফুলের শুভেচ্ছা জানান নারিকেলতলাস্থ জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭৬৪) এর সেক্রেটারী মো. মজনু সরদার, সহ-সভাপতি রেজাউল ইসলাম রেজা, ঝাউডাঙ্গা শাখা অফিসের সভাপতি মো. আহাদ আলী, সাধারণ সম্পাদক মো. আশরাফুল হোসেন লাভলু, পাটকেলঘাটা শাখা অফিসের সভাপতি শেখ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, ভোমরার শ্রমিক প্রতিনিধি সাদ্দাম হোসেন, সদস্য শেখ রিপন হোসেন বাবু, মো. আবুল কাশেম, ফরহাদ হোসেন, মো. তোতা প্রমুখ| এসময় নারিকেলতলাস্থ জেলা ট্রাক, ট্যাংকলরী, ট্রাক্টর ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ খুলনা-৭৬৪) এর নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন|

সম্পর্কিত পোস্ট

মতামত দিন