হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে ১৯২ কেন্দ্রে হাম ও রুবেলা টিকা প্রদান শুরু

ফকিরহাটে ১৯২ কেন্দ্রে হাম ও রুবেলা টিকা প্রদান শুরু

কর্তৃক Editor
০ মন্তব্য 58 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১৯২ টি অস্থায়ী কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম ও রুবেলা টিকা প্রদান শুরু হয়েছে|

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে হামের বিশেষ জরুরী ক্যাম্পেইন এর শুভ উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান|

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর, মেডিকেল অফিসার ডা: আমিন উদ্দিন, ডা: সাদিয়া ইসলাম উর্মি, স্যাকমো রবিউল ইসলাম, এমটিইপিএ মো: কামাল হোসেন, স্বাস্থ্য পরিদর্শক রঞ্জন সেন, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচীর এলাকা ব্যবস্থাপক মো: আব্দুল্লাহ আল মানুম প্রমূখ|

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: আসাদুজ্জামান সাগর জানান, ফকিরহাট উপজেলায় মোট ১২হাজার ৩’শ ৮৪জন ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুরা এই টিকার আওতায় আছে| এ কার্যক্রম চলবে ২০ এপ্রিল থেকে আগামী ১০ মে পর্যন্ত|

ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান বলেন, উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সসহ মোট ১৯২ টি অস্থায়ী কেন্দ্র রয়েছে| ছুটির দিন ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এসব কেন্দ্রে শিশুদের টিকা প্রদান করা হবে| এসময় তিনি শিশুদের টিকা গ্রহনের জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করেন।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন