হোম আন্তর্জাতিক মার্কিন-ইসরায়েলি আগ্রাসন রুখতে সেনাবাহিনীর প্রশংসা করলেন মোজতবা খামেনি

মার্কিন-ইসরায়েলি আগ্রাসন রুখতে সেনাবাহিনীর প্রশংসা করলেন মোজতবা খামেনি

কর্তৃক Editor
০ মন্তব্য 54 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সেনাবাহিনী দিবস এবং শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। শনিবার (১৮ এপ্রিল) দেওয়া এক বার্তায় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সেনাবাহিনীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। ইরানের সংবাদ সংস্থাভিত্তিক চ্যানেল প্রেস টিভি এ খবর জানিয়েছে।

মোজতবা খামেনি তার বার্তায় বলেন, ২৯শে ফারভার্দিন (১৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর ইতিহাসে একটি শুভ দিন, যা ইমাম খোমেনি (রহ.)-এর উদ্ভাবনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।

তিনি আরও বলেন, ইসলামি বিপ্লবের বিজয় ছিল সেনাবাহিনীর জীবনে এক বিভাজক রেখা, যা দুর্নীতিবাজ পাহলভি শাসনের হাত থেকে মুক্ত করে বাহিনীকে জনগণের আপন সন্তানে পরিণত করেছে। তিনি সেনাবাহিনীকে অভ্যন্তরীণ ও বাহ্যিক শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রশংসা করেন।

বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ‘অবিশ্বাস ও অহংকারের প্রধান দুই শক্তি’ হিসেবে অভিহিত করে মোজতবা খামেনি বলেন, আমাদের ড্রোনগুলো যেভাবে মার্কিন ও ইসরায়েলি খুনিদের ওপর বজ্রপাতের মতো আঘাত হানছে, ঠিক সেভাবেই আমাদের বীর নৌবাহিনী শত্রুদের নতুন তিক্ত পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত।

তিনি আরও বলেন, বর্তমান সেনাবাহিনী দেশের জল, স্থল এবং পতাকাকে সাহসিকতার সঙ্গে রক্ষা করছে। সেনাবাহিনীর ড্রোন সক্ষমতা ও নৌবাহিনীর প্রস্তুতি শত্রুদের জন্য নতুন পরাজয়ের ইঙ্গিত বহন করছে।

বার্তায় খামেনি শহীদ সেনা কর্মকর্তাদের অবদান স্মরণ করে বলেন, বিগত কয়েক দশকে বহু সেনা কর্মকর্তা ও নেতা আত্মত্যাগ করেছেন, যাদের আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি সেনাবাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে বলেও জানান।

বার্তার শেষে তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য, আহত যোদ্ধা, প্রবীণ সেনা এবং শহীদ পরিবারের প্রতি বিশেষ সম্মান ও দোয়া জানান।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন