হোম আন্তর্জাতিক ২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফিরিয়ে আনার লক্ষ্য ইরান

২ মাসের মধ্যে তেল শোধন ক্ষমতা ৮০ শতাংশে ফিরিয়ে আনার লক্ষ্য ইরান

কর্তৃক Editor
০ মন্তব্য 42 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরানের ক্ষতিগ্রস্ত তেল শোধনাগার ও জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আগামী দুই মাসের মধ্যে আগের সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। এ তথ্য জানিয়েছেন ইরানের জ্বালানি উপমন্ত্রী মোহাম্মদ সাদেক আজিমিনফার।

এসএনএন নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে ইরানের তেল শোধনাগার, সঞ্চালন লাইন, তেল ডিপো এবং বিমান জ্বালানি সরবরাহকারী স্থাপনাগুলো বারবার হামলার শিকার হয়েছে। এর ফলে জ্বালানি অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ। ধ্বংসাবশেষ অপসারণ ও ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি প্রতিস্থাপনের জন্য বিভিন্ন এলাকায় কারিগরি দল মোতায়েন করা হয়েছে। ইতোমধ্যে মেরামত কার্যক্রম জোরদার করা হয়েছে।

বিশেষ করে লাভান আইল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে দ্রুতগতিতে সংস্কার কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই ওই শোধনাগারের একটি অংশ পুনরায় চালু করার পরিকল্পনা রয়েছে।

ইরান সরকারের এই উদ্যোগ দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন