হোম আন্তর্জাতিক ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর আবুধাবির পেট্রোকেমিক্যাল কারখানায় আগুন

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

আন্তর্জাতিক ডেস্ক:
ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর তার ধ্বংসাবশেষের কারণে আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে হামলা প্রতিহত করে। তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ঘটনার পর নিরাপত্তার স্বার্থে পেট্রোকেমিক্যাল কারখানার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দেশটির জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪ মিনিটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হুমকি শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে।

এদিকে, কর্তৃপক্ষ জনগণকে সতর্ক থাকার পাশাপাশি শুধুমাত্র সরকারি সূত্র থেকে তথ্য নেওয়ার আহ্বান জানিয়েছে। গুজব বা যাচাইবিহীন তথ্য প্রচার না করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সর্বশেষ নির্দেশনার জন্য সরকারি যোগাযোগ মাধ্যম অনুসরণ করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: গালফ নিউজ

সম্পর্কিত পোস্ট

মতামত দিন