হোম জাতীয় ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি

কর্তৃক Editor
০ মন্তব্য 41 ভিউজ

নিউজ ডেস্ক:

ঈদের আগেই ইরান থেকে দেশে ফিরছেন ২০০ বাংলাদেশি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা হামলার প্রেক্ষিতে জরুরি পরিস্থিতিতে তাদের দেশে ফেরত আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে।

আগামী ১৯ মার্চ প্রায় ২০০ বাংলাদেশিকে আজারবাইজানের রাজধানী বাকু হয়ে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজারবাইজান থেকে তাদের বিশেষ ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হবে।’

নাগরিকদের দেশে ফেরানোর বিষয়টি তদারকের জন্য তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হককে আজারবাইজানে পাঠানো হচ্ছে। এ বিষয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ‘দেশে ফিরতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ইরান থেকে আজারবাইজান হয়ে দেশে ফেরানো হবে।’

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে যে ২০০ জনকে ফেরানো হবে, তাদের বিষয়ে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন