হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরায় আইডিইবির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল  

সাতক্ষীরায় আইডিইবির উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল  

কর্তৃক Editor
০ মন্তব্য 48 ভিউজ

নিজস্ব প্রতিনিধি :

দেশের বৃহত্তম পেশাজীবি সংগঠন ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) ২৫ রমজান সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স  বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে আইডিইবি জেলা সহসভাপতি প্রকৌশলী মো. আবিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মুহাম্মদ ফেরদৌস আরেফিন।

আলোচনা সভা ও ইফতার মাহফিলে স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক প্রকৌশলী এমএমএ জায়েদ বিন গফুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের সাবেক অধ্যক্ষ প্রকৌশলী মোঃ জিয়াউল হক, চিফ ইন্সট্রাক্টর আর এসি আব্দুল আলিম প্রমুখ। ইফতার মাহফিলে আইডিইবির প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মসজিদের ইমাম মাওলানা মোঃ রুহুল কুদ্দুস। এ সময় আলোচনা ও ইফতার মাহফিলে আইডিইবির সদস্যরা উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আইডিইবি সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন