হোম খুলনাবাগেরহাট ফকিরহাট গোদাড়া পার্কে স্বেচ্ছাসেবক দলের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

ফকিরহাট গোদাড়া পার্কে স্বেচ্ছাসেবক দলের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম

কর্তৃক Editor
০ মন্তব্য 57 ভিউজ

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাট গোদাড়া চিত্রা নদীর পাড়ে পানি উন্নয়ন বোর্ডের আওতাধিন বিনোদন কেন্দ্রে (ইকো পার্ক) তিনদিন ব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফকিরহাট উপজেলা শাখার নেতৃবৃন্দ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ঘোষিত ইস্তেহার পূরণে পরিস্কার পরিচ্ছন্ন কার্যক্রমের অংশ হিসেবে এই বিনোদন কেন্দ্র পরিস্কার পরিচ্ছন্নতার কার্যক্রম শুরু করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু, সদস্য সচিব ইকবাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক সরদার শরিফ হাসানসহ অন্যান্যরা।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী মঈন উদ্দিন মেরু বলেন, মাদক সহ নানাবিধ অপরাধমুলক কর্মকাণ্ড ও অসামাজিক কার্যকলাপ বন্ধ এবং অত্র এলাকার গণমানুষের বিনোদন কেন্দ্র সুবিধার দ্বার উন্মুক্ত করার জন্য এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়েছে। তিনি আরো বলেন, ফকিরহাটে কোন বিনোদন কেন্দ্র নেই। যার ফলে ছোট ছোট ছেলে-মেয়েদের নিয়ে ঘুরতে অন্যত্র যেতে হয়। এই স্থানটি পরিস্কার থাকলে এখানে মানুষ সুন্দর পরিবেশে ঘুরতে আসতে পারবেন। এ কার্যক্রমের সরকারের সহযোগিতা চেয়েছেন উপস্থিত নেতা-কর্মীরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন