হোম রাজনীতি হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

হাতিয়ায় হান্নান মাসউদের গাড়িবহরে হামলা

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

নিউজ ডেস্ক:

নোয়াখালীর হাতিয়ায় নির্বাচন-পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়ে হামলার মুখে পড়েছেন সংসদ সদস্য হান্নান মাসউদ। এ ঘটনাকে কেন্দ্র করে তার সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষ চলছে। এতে আহত হয়েছেন তার দুই সমর্থক।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের একপর্যায়ে এমপি হান্নান মাসউদ ঘটনাস্থলের সড়কে অবস্থান নেন। হামলায় আহত এনসিপির দুই সমর্থককে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের খোঁজ নিতে এলাকায় যান এমপি হান্নান মাসউদ। প্রকল্প বাজারে পৌঁছালে দুর্বৃত্তরা তার গাড়িবহরে হামলা চালায়। খবর ছড়িয়ে পড়লে তার সমর্থকদের সঙ্গে হামলাকারীদের সংঘর্ষ বেঁধে যায়। বর্তমানে উভয়পক্ষ সড়কের দুই পাশে অবস্থান নেওয়ায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

হান্নান মাসউদ বলেন, তিনি প্রকল্প বাজারে পরিদর্শনে গেলে বেলাল মাঝির নেতৃত্বে চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালায়। হামলাকারীদের গ্রেপ্তার না করা পর্যন্ত তিনি অবস্থান ছাড়বেন না বলেও জানান তিনি। তার দাবি, ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিম-এর ওপর হামলার সঙ্গে জড়িত ছিলেন বেলাল মাঝি।

হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, তিনি ঘটনাস্থলে উপস্থিত আছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন