হোম খুলনাবাগেরহাট ফকিরহাটে যুব উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষনের উদ্ভোধন

ফকিরহাটে যুব উদ্যোক্তাদের বিভিন্ন প্রশিক্ষনের উদ্ভোধন

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ

মান্না দে:

“সফল ভর্বিষ্যতের জন্য দক্ষতাই হোক শক্তি” এউ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে যুব উদ্যোক্তাদের নকশিকাঁথা, শাড়ি, থ্রি-পিচ, পাঞ্জাবী, ও সূচীকর্ম এর প্রশিক্ষনের উদ্ভোধন অনুষ্ঠিত হয়েছে। মাসব্যাপি এই প্রশিক্ষণে ১৫জন নারী অংশগ্রহন করছেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির আয়োজনে ফকিরহাট হীরার কাঁথাঘরে অতিথিরা ফিতা কেটে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন। প্রগতি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মনোরঞ্জন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাবি কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মো: নুরুল ইসলাম।

ব্র্যাক এন্টার ট্রেনিয়ার ডেভলপমেন্ট ইউনিটের এলাকা ব্যবস্থাপক সৈয়দ রফিকুল ইসলামের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথির মধ্যে বক্তব্য রাখেন জিজেডির আঞ্চলিক ব্যবস্থাপক নাহিদ সুলতানা, প্রগতির কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মো: মঈনুল ইসলাম বাবু, শিক্ষক শেখ গোলাম মোস্তফা, সমাজ সেবক খান মাহমুদ আরিফুল হক, স্থানীয় ইউপি সদস্য শেখ আ: রহমান, নারী ইউপি সদস্য সাথি বেগম, উদ্যোক্ত সোনিয়া আক্তার, সৌরিনা আক্তার প্রমূখ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন