হোম খুলনাসাতক্ষীরা বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় পালিত হচ্ছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় সাতক্ষীরায় পালিত হচ্ছে আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস

কর্তৃক Editor
০ মন্তব্য 35 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

বিনম্র শ্রদ্ধা ও ভালবাসায় একুশের প্রথম প্রহরীতে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে সাতক্ষীরায় আন্তজার্তিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে একুশের প্রথম প্রহরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা শহীদদের শ্রদ্ধা জানাতে পুষ্পাঞ্জলি নিয়ে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কস্থ শহীদ বেদীতে আসেন। রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার, পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জুয়েল। এরপর একে একে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সাতক্ষীরা পৌরসভা, সদর উপজেলা প্রশাসন, জেলা মাধ্যমকি শিক্ষাঅফিস, জেলা প্রাথমিক শিক্ষাঅফিসসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা। রাজনৈতিক দলগুলোর মধ্যে জেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। সরকারি বিভিন্ন দপ্তরের মধ্যে জেলা সমাজসেবা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, এলজিইডি, সড়ক বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় ও জেলা কারাগার কর্তৃপক্ষ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। এছাড়া পেশাজীবী ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে সাতক্ষীরা প্রেসক্লাব, জেলা নাগরিক কমিটি, চেম্বার অব কমার্স, রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা শিল্পকলা একাডেমি, দৈনিক পত্রদূত, প্রথম আলো বন্ধুসভা, সাতক্ষীরা জেলা স্কাউটস, সনাক, সুজন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন একুশের চেতনায় শহীদ বেদিতে পুষ্প স্তবক অর্পন করে আলোকিত করে তোলেন। এসময় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাতক্ষীরা কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদি। এর আগে রাত ১০ বাজার পর থেকে একুশের গান, একুশের কবতিা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরতি হয়ে উঠে শহীদ মিনার চত্বর। এছাড়া দিবসটি উপলক্ষ্যে সূর্যদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলনসহ জেলা প্রশাসনের আয়োজনে ভাষা শহীদদের স্মরনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে কালো ব্যাজ ধারণ, ভাষা শহীদদের আত্নার শান্তি কামনায় বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসুচির আয়োজন করা হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন