হোম জাতীয় সচিবালয়ে পৌঁছেছেন তারেক রহমান

সচিবালয়ে পৌঁছেছেন তারেক রহমান

কর্তৃক Editor
০ মন্তব্য 34 ভিউজ

নিউজ ডেস্ক:
নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে পৌঁছান তিনি। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি এবং পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এক নম্বর ভবনের তিনতলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করবেন। একই ভবনের তৃতীয় তলায় মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিপরিষদ কক্ষে বিকেল ৩টায় নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য বৈঠকটি পরিচিতিমূলক হলেও সরকারের অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হবে বলে জানা গেছে।

এদিকে, মন্ত্রিপরিষদ সদস্যদের প্রথম অফিস উপলক্ষে সচিবালয়ের প্রতিটি মন্ত্রণালয় এবং বিভাগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ সম্পন্ন করা হয়েছে। পুরো করিডোরজুড়ে রাখা হয়েছে নতুন ফুলের টব। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের নামফলক সরিয়ে বসানো হয়েছে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নামফলক।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সকাল থেকেই সচিবালয়ের ভেতরে ও বাইরের নিরাপত্তা জোরদার করা হয়। বিশেষ করে নতুন ১ নম্বর ভবন ঘিরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। সেনাবাহিনী এবং র‌্যাবের ডগ স্কোয়াডকেও ভবনের নিচতলায় অবস্থান করতে দেখা গেছে। মূল ফটকেও ছিল বাড়তি নিরাপত্তা।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন