হোম খুলনাসাতক্ষীরা দেবহাটায় আমিরুল ইসলামের নামে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশে রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা জ্ঞাপন

দেবহাটায় আমিরুল ইসলামের নামে প্রকাশিত মিথ্যা সংবাদ প্রকাশে রিপোর্টার্স ক্লাবের তীব্র নিন্দা জ্ঞাপন

কর্তৃক Editor
০ মন্তব্য 68 ভিউজ
আব্দুল্লাহ আল মামুন:
গত ১৫ ফেব্রুয়ারী ২০২৬,রবিবার সাপ্তাহিক বর্তমান সাতক্ষীরা ও দৈনিক যশোর বার্তার অনলাইনে, সাতক্ষীরার ‘পাইলস ডক্টর ‘ বিতর্ক: বৈধতা ও নজরদারির প্রশ্ন সামনে ও সাংবাদিকতার আড়ালে চিকিৎসা কার্যক্রম সাতক্ষীরার ডা.এম আমিরুল ইসলামকে ঘিরে নানা প্রশ্ন: শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে, প্রকাশিত সংবাদটি সঠিক নয়, সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ভিত্তিহীন উদ্দেশ্য ও ষড়যন্ত্র মূলক। তিনি সাতক্ষীরা সাংবাদিক ক্লাবের সদর উপজেলা কমিটির সহ সভাপতি, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক , দেবহাটা উপজেলা দুর্নীতি দমন কমিটির সদস্য, দেবহাটা উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম এর সাংবাদিকতা ও চিকিৎসার সুনাম নষ্ট করার জন্য একটি কুচক্রী মহল তাকে হয়রানি করার জন্য সাংবাদিকদেরকে ভুল তথ্য দিয়ে এ সংবাদ প্রকাশ করা হয়েছে। তাহার বিরুদ্ধে উক্ত মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদ জানাচ্ছেন-দৈনিক দৃষ্টি পাতের নির্বাহী সম্পাদক ও দেবহাটা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টারা প্রভাষক আবু তালেব মোল্ল্যা উপদেষ্টা হাফেজ জি এম আব্বাস উদ্দীন। দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি অহিদুজ্জামান, সহ-সভাপতি বীর মুক্তি্যোদ্ধা জামসেদ আলম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ন-সাধারন সম্পাদক মুজাহিদ বিন ফিরোজ, কোষাধ্যক্ষ আবীর হোসেন লিয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম,দপ্তর সম্পাদক হিরণ কুমার মন্ডল, প্রচার সম্পাদক রিয়াজ কামাল মামুন, কার্যনির্বাহী সদস্য মহিউদ্দিন আহমেদ লাল্টু,রফিকুল ইসলাম মন্টু, কবিরুল আহছান ডালিম, তাসকিন আহমেদ শাওন, রশীদুল আলম রশীদ, জাহিদ হাসান, রবিউল ইসলাম ও আব্দুস সবুর প্রমুখ।
পল্লী চিকিৎসক আমিরুল ইসলাম বাংলাদেশ ইউনানী ও আয়ুর্বেদিক বোর্ড ঢাকা’র অধীনে খুলনা ইউনানী মেডিকেল কলেজ থেকে ডিপ্লোমা ইন ইউনানী মেডিসিন এন্ড সাজারীর উপর ডিগ্রি লাভ করেন। যার রেজিষ্ট্রেশন নং- ৮৪২৩/২০০৫-২০০৬ সাল। তিনি বাংলাদেশের গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি কুলিয়া ইউনিয়ন শাখার সদস্য, যার সদস্য নং- ১৫৮২ এবং ২০২০ সালে তিনি সাতক্ষীরা সিভিল সার্জেন্ট এর অধীনে সরকারি প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণের সনদও আছে। তিনি দীর্ঘ প্রায় ১৮ বছর চিকিৎসা সেবার প্রদান ও বস্তু নিষ্ঠ সংবাদ লিখে সুনামের সহিত সাংবাদিকতা ও সাধারন মানুষের সেবা করে আসছেন। তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট সংবাদ প্রকাশ করার দেবহাটা রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে এইসব অপ সংবাদিকদেরকে ধিক্কার,তীব্র নিন্দা ও মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ জানানো হয়েছে।
Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন