হোম জাতীয় নির্বাচনে বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছে ইতালিয়ান দূতাবাস

নির্বাচনে বিএনপির বিজয়ে অভিনন্দন জানিয়েছে ইতালিয়ান দূতাবাস

কর্তৃক Editor
০ মন্তব্য 44 ভিউজ

নিউজ ডেস্ক:
গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে ইতালিয়ান দূতাবাস।

একই সঙ্গে নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) অভিনন্দন জানিয়েছে দেশটি।

এক বিবৃতিতে ইতালির দূতাবাস জানায়, দেশের সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনে সব রাজনৈতিক শক্তিকে একযোগে কাজ করার আহ্বান জানানো হচ্ছে। এছাড়াও দ্বিপাক্ষিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করেছে দূতাবাস।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন