হোম খুলনাসাতক্ষীরা সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

সাতক্ষীরা সীমান্ত থেকে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ

কর্তৃক Editor
০ মন্তব্য 49 ভিউজ

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ঔষধ ও মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাঁকডাঙ্গা, তলুইগাছা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে শনিবার এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার শ্মশান মাঠ নামক স্থান হতে ভারতীয় দুই বোতল মদ ও ঔষধ এবং তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার শালবাগান নামক স্থান হতে ভারতীয় শাড়ি ও ঔষধ জব্দ করে।

এছাড়া, কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় শাড়ি এবং সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার বর্মিতলা নামক স্থান হতে ভারতীয় ঔষধ ও চশমা জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৪ লাখ ৭৭ হাজার টাকা।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় মালামাল গুলো সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিব ষ্টোরে জমা রাখা হয়েছে। তিনি আরো জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন