হোম খেলাধুলা পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

পাকিস্তান খেলবে শুনে খুশি বিসিসিআই

কর্তৃক Editor
০ মন্তব্য 43 ভিউজ

স্পোর্টস ডেস্ক:
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের অবস্থান থেকে সরে এসে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় মাঠে নামার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সোমবার (৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে পাকিস্তান সরকারের ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত হয়।

পাকিস্তান সরকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় জানায়, ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচ খেলবে পাকিস্তান দল। এর আগে লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলামের উপস্থিতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদলের মধ্যে বৈঠক হয়। ওই বৈঠকের পরই পাকিস্তানের অবস্থান পরিবর্তনের বিষয়টি স্পষ্ট হয়।

পাকিস্তান সিদ্ধান্ত পরিবর্তন করায় খুশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সহ-সভাপতি রাজীব শুক্লা। সংবাদিকদের তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে আইসিসি উদ্যোগ নিয়ে লাহোরে বিসিবি ও পিসিবি কর্তাদের সঙ্গে আলোচনা করে একটি চমৎকার সমাধান বের করেছে। এটি একটি বন্ধুত্বপূর্ণ সমাধান, যেখানে ক্রিকেটকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।’

আইসিসির প্রতি সন্তোষ প্রকাশ করে বিসিসিআইয়ের সহ-সভাপতি বলেন, ‘পুরো কৃতিত্ব আইসিসির। তারা সবাইকে আলোচনার টেবিলে এনে বিষয়টির সুরাহা করেছে। ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে খেলা হবে— আমাদের সবার জন্য এটিই সবচেয়ে বড় সুসংবাদ।’

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন