হোম খুলনাকুষ্টিয়া মহান বিজয় দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

মহান বিজয় দিবসে ইবি ইউট্যাবের শ্রদ্ধাঞ্জলি

কর্তৃক Editor
০ মন্তব্য 169 ভিউজ
ইবি প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সংগঠনটির সদস্যরা।
এসময় সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামানের নেতৃত্বে সিনিয়র, অধ্যাপক ড. আলিনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, অধ্যাপক ড. শাহীনুজ্জামান, অধ্যাপক ড. নুরুন নাহার, অধ্যাপক ড. আব্দুল গফুর গাজি, অধ্যাপক ড. শফিকুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম, অধ্যাপক ড. রাশেদুজ্জামান, অধ্যাপক ড. এ কে এম নূরুল ইসলাম, অধ্যাপক ড. খোদেজা খাতুন ও অধ্যাপক ড. খায়রুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে এদিন সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে বের হওয়া বিজয় র‍্যালিতে অংশ নেয় সংগঠনটির সদস্যরা। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্ত বাংলায় এসে সমবেত হয়। সেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়ন, বিভিন্ন বিভাগ, হল এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এসময় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
এদিকে, মুক্ত বাংলায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন সংগঠনটির সদস্যরা।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন