হোম অন্যান্যসারাদেশ কেশবপুরে ৩শত ৮৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কেশবপুরে ৩শত ৮৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

কর্তৃক
০ মন্তব্য 233 ভিউজ

নিজস্ব প্রতিনিধি,কেশবপুর (যশোর) :
করোনা কালীন সময়ে যশোরের কেশবপুরে কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ এর ব্যবস্থাপনায় ৩শত ৮৪ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে বালিয়াডাঙ্গা কালভেরী ব্যাপ্টিস্ট চার্চ ও জাহানপুর ব্যাপ্টিস্ট চার্চ এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর উদ্ধোধন করেন কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ,সাউথ ক্লাস্টার চেয়ারম্যান স্টিফেন বিশ্বাস।

এ সময় উপস্থিত ছিলেন মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প বালিয়াডাঙ্গা প্রজেক্ট ম্যানেজার প্রদীপ সিংহ, মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প জাহান পুর প্রজেক্ট ম্যানেজার উজ্জ্বল দাস, মিডিয়া কর্মকর্তা সাংবাদিক উৎপল দে ,সাংবাদিক আব্দুল্লাহ আল ফুয়াদ প্রমূখ। প্রতি পরিবারের জন্য চাল ১৪ কেজি,ডাল ২কেজি, তেল ৫০০ গ্রাম, আলু ৪ কেজি,সাবান ২ পিচ, মাস্ক ৭ পিচ বিতরণ করা হয়।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন