হোম জাতীয় আপিল বিভাগেও জামিন পেলেন না ডিআইজি মিজান

জাতীয় ডেস্ক:

আপিল বিভাগেও দুর্নীতির মামলায় জামিন মেলেনি বরখাস্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানের। একইসঙ্গে এক মাসের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে।

সোমবার (১৫ জানুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন।

২০১৯ সালের ২৪ জুন দুর্নীতি দমন কমিশন (দুদক) মিজান ও তার স্ত্রী সোহেলিয়া আনার রত্না এবং পুলিশের উপ-পরিদর্শক মাহমুদুল হাসানের বিরুদ্ধে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করে। মামলায় তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত তিন কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

একই বছরের ১ জুলাই হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করেন বরখাস্ত ডিআইজি মিজানুর রহমান। তবে আদালত তাকে পুলিশের হাতে তুলে দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে আবারও আদালতে হাজির করতে ডিএমপিকে নির্দেশ দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন