হোম ময়মনসিংহ ভুল বাসে ওঠেই ধর্ষণের শিকার নারী, গ্রেফতার চালক

অনলাইন ডেস্ক:

ঢাকায় যাওয়ার পথে ভুল বাসে ওঠার সুযোগ কাজে লাগিয়ে এক নারীকে ধর্ষণ করেছে চালক। এ ঘটনায় অভিযুক্ত চালককে গ্রেফতার করেছে পুলিশ।

গত সোমবার (১৬ অক্টোবর) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা বাজার এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় শুক্রবার (২০ অক্টোবর) সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে বাসচালক জাহাঙ্গীর আলমকে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা করে ভুক্তভোগী নারী। পরে ওই দিনই জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।

অভিযুক্ত জাহাঙ্গীর আলম ঢাকা-হালুয়াঘাট রুটের ইমাম পরিবহনের চালক।

শনিবার (২১ আগস্ট) হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় সময় সংবাদকে জানান, ইশ্বরগঞ্জের বাসীন্দা ভুক্তভোগী গৃহকর্মী ঢাকায় কর্মরত তার স্বামীর কাছে যাওয়ার জন্য ভুল করে ঢাকার বাসে না ওঠে হালুয়াঘাটগামী একটি বাসে ওঠে পড়ে। হালুয়াঘাট বাসস্ট্যান্ডে ভুক্তভোগী নারীকে নামিয়ে দেয়া হলে তার পিছু নেয় ওই এলাকার ইমাম পরিবহনের বাসচালক জাহাঙ্গীর আলম। সে ওই নারীর সাথে যাত্রীবেশে ঢাকাগামী একটি বাসে ওঠে পড়ে। এক পর্যায়ে ইমাম পরিবহনের একটি বাসে তাকে নিয়ে ওঠে জাহাঙ্গীর। পরে তাকে ধর্ষণ করা হয়।

সুমন চন্দ্র আরও জানান, ভুক্তভোগী নারীকে ফরেনসিক পরীক্ষার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Khaleda

সম্পর্কিত পোস্ট

মতামত দিন