মান্না দে, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করণে ভ্রাম্যমান আদালতের বিশেষ অভিযান অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন। প্রাণঘাতী করোনা ভাইরাসে মধ্যে জীবনের ঝুকি নিয়ে অভিযান করছেন। এরই ধারাবাহিকতায় রবিবার বিকেলে উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন হাট-বাজার, বিভিন্ন মোড় ও সড়কে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা এবং মূভে মাক্স পরিহিত আছে কিনা তা মনিটরিং করছেন। এসময় মূখে মাক্স না থাকা, স্বাস্থ্যবিধি মেনে না চলা ও নির্ধারিত সময়ের মধ্যে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্দ না করায় কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ফকিরহাট উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রহিমা সুলতানা বুশরা। এসময় ভ্রাম্যমান আদালতের পেশকার শেখ রুস্তুম আলী, প্রেসেসম্যান উজ্জল চক্রবর্তীসহ সংগীয় পুলিশ ফোর্স উপস্থিত ছিলেন।
