হোম অন্যান্যসারাদেশ দাকোপে মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনায জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির নিন্দা 

দাকোপে মুক্তিযোদ্ধার বাড়ীতে হামলা-ভাংচুরের ঘটনায জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির নিন্দা 

কর্তৃক
০ মন্তব্য 134 ভিউজ

খুলনা অফিস :
খুলনার দাকোপ উপজেলা সদরে সন্ত্রাসী হামলায় প্রয়াত বীর মুক্তিযোদ্বা দুলাল কৃষ্ণ বিশ্বাসের বসতবাড়িতে হামলা ও ভাংচুর এবং মুক্তিযোদ্বার স¿ী মিনা বিশ্বাসকে ধাক্কা মারপিট ও শারীরিকভাবে লাঞ্ছিত করেছে স্থানীয় উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খানের সন্ত্রাসীরা বাহিনী। এ ঘটনায় মুক্তিযোদ্ধার স¿ী মিনা বিশ্বাস বাদী হয়ে স্থানীয় দাকোপ থানায় মামলা দায়ের করে। এই নেক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করে বিবৃতি প্রদান করছে খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির নেত্রীবৃন্দ। বিবৃতিদাতারা হলেন খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির সভাপতি সাংবাদিক সুনীল দাশ, সহসভাপতি প্রভাষক পঞ্চানন ম-ল ওমাহফুজুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক এসএম সোহেল ইসহাকসহসাধারণ সম্পাদক এ্যাড: নুরুন নাহার পলি ও এনজিও কর্মকর্তা পলাশ দাশ, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম বাপী, মানবাধিকার সম্পাদক এ্যাড: পপি ব্যানার্জি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিংটন ম-ল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ খান, কার্যকারী সদস্য যথাক্রমে, মাহমুদ হাসান রনি, মাহবুব আলম বাদশা, ফরহাদ হোসেন মিটন,শেখ হাসান মাহফুজ, তাপসী রাবেয়া, মিজানুর রহমান স্বপন,অনুপম সরকার,সাগর সেন, রিপন দাস,বাহালুল আলম,জগন্মাথ কর্মকার, বেনজির আহমেদ মুকুল, রোজি গাইন, জি এম রাসেল ইসলাম, মিঠুন দাস।
উল্লেখ্য, গত ১০জুন দাকোপ উপজেলা চেয়ারম্যান মুনছুর আলী খানের নির্দেশে তার সন্ত্রাসী বাহিনীর ১০/১২জন সদস্য মুক্তিযোদ্ধা দুলাল কুষ্ণ বিশ্বাসের বাড়ীতে হামলা করে বাউন্ডারী ওয়ালসহ ঘরবাড়ী ভাংচুর এবং গাছপালা কেটে ফেলে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন