হোম অন্যান্যসারাদেশ বেনাপোল গাঁজা সহ যুবক আটক

বেনাপোল গাঁজা সহ যুবক আটক

কর্তৃক
০ মন্তব্য 128 ভিউজ

মিলন হোসেন বেনাপোল :

বেনাপোল সাদিপুর সীমান্ত থেকে ৬ কেজি গাঁজা সহ শরিফুল ইসলাম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ৪৯ বিজিবি।রবিবার দুপুর ১২ টায় তাকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

৪ ৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদক পাচারকারীরা ভারত থেকে বিপুল পরিমান গাঁজা এনে সাদিপুর আস্তানা মোড়ে অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে হাবিলদার আব্দুল হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
তার বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন