হোম অন্যান্যসারাদেশ শৈলকূপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

শৈলকূপায় ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কর্তৃক
০ মন্তব্য 133 ভিউজ

ঝিনাইদহ অফিস :
ঝিনাইদহ শৈলকুপায় ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তরিকুল ইসলাম ওরফে খোকনকে ১৪ জুন রবিবার গ্রেফতার করেছে পুলিশ।

ঝিনাইদহ পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান পিপিএম গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশকে অভিযানে পাঠান । শৈলকুপা থানা পুলিশ অভিযান চালিয়ে শৈলকুপার শিতালীডাঙ্গা গ্রামের জনৈক মোঃ সামছুল হক মন্ডলের কাঁঠাল বাগানের মধ্যে হতে ২০০ (দুইশত) পিস ইয়াবাসহ মোঃ তরিকুল ইসলাম ওরফে খোকনকে (৩৬) গ্রেফতার করে । খোকন শিতালীডাঙ্গা (পূর্বপাড়া) গ্রামের আনোয়ার হোসেনের ছেলে ।

সম্পর্কিত পোস্ট

মতামত দিন